ক্রীড়া মহাকুম্ভে যোগ দেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান থেকে ঘুরতে আরম্ভ করেছেন বিশ্ব নেতারা৷
তিব্বত সমস্যা নিয়ে বিশ্বের অনেক রাজনৈতিক নেতারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন, কিন্তু চিনের অতবড় বিশাল বাজার হারানোর ভয়ে প্রায় সবাই বেজিং অলিম্পিক দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷
মার্কিন রাষ্ট্রপতি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বেজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ মানবাধিকার নিয়ে সবচেয়ে সজাগ দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি প্রথমে বেজিং না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তিনি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷
এমনকি বিরোধী দেশ তাইওয়ান তাদের নিজস্ব প্রতিনিধি পাঠাচ্ছে৷ অবশ্য ব্রিটেন, জার্মানী ও কানাডা'র নেতারা অলিম্পিকের ব্যাপারে তাদের পূর্বের রায় রেখেছে, তারা কেউ যাবেন না৷ অলিম্পিক আয়োজক সমিতির তরফ থেকে জানানো হয়েছে সমগ্র বিশ্বের 104টি দেশের প্রমুখ নেতারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷
|