মাহিন্দ্রা ম্যাচে খেলার কথা ছিল তবে পেশির চোটের অবস্থার উন্নতি না হওয়াতে পারেন নি ইস্টবেঙ্গলের ভরসা বাইচুং৷ তবে ঘরের মাঠে লাজং এফ সি'র বিরুদ্ধে নামবেন তার ইঙ্গিত পাওয়া গেলে ক্লাবের অনুশীলনে৷ অনুশীলন দলের ফুটবলারদের দুই দলে ভাগ করে ম্যাচে খেলান নতুন কোচ রাইডার৷ সেখানে বাইচুং দুটি গোল করেন, বেশ কয়েকবার গোল করার মত জাযগায় চেলে গিয়েছিলেন৷ স্বাভাবিক ভাবে পেশীর সমস্যা যে কাটিয়ে উঠছেন তা পরিস্কার হয়ে গিয়েছে অনুশীলনে বাইচুং ভুটিয়ার আচরণে৷