মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
গিলের অপসারণকে স্বাগত ক্রীড়ামন্ত্রীর

NDND
ভারতীয় হকি সংস্থা ভেঙ্গে দেওয়া ও অধ্যক্ষ কেপিএস গিলকে অপসারিত করবার সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এম এস গিল৷

আজ তিনি সাংবাদিক সন্মেলনে এইকথা জানান৷ তিনি জানান যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য উপায় ছিল না৷ এই সিদ্ধান্ত সঠিক বলে জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এম এস গিল৷

প্রাক্তন অলিম্পিয়ানদের নিয়ে নির্বাচক মন্ডলীর গঠনকে তিনি স্বাগত জানান৷ নতুন নির্বাচক মন্ডলী ভারতীয় হকি ও যুব খেলোয়াড়দের পক্ষে কাজ করবে বলে তিনি আশাপ্রকাশ করেন৷ সেখানে আরও জানান যাদেরকে নির্বাচিত করা হয়েছে, তারা খুব ভাল ও সক্ষম নতুন প্রশাসন হিসাবে কাজ করবে৷

প্রসঙ্গত জ্যোতিকুমারনের ঘুষ কান্ডে ধরা পড়বার পর তিনি কেপিএস গিলের পদত্যাগ দাবি করেছিলেন৷
অতিরিক্ত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ
রোনাল্ডো সর্বশ্রেষ্ট ফুটবলার
হকিতে গিলের অশুভ ছায়া
খুবই প্রয়োজন ছিল : নেগী
গিলকে পদচ্যুত করা হল
ক্রমতালিকাতে উন্নতি করলেন পেজ ও ভূপতী