মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অল অংসার ও ডেম্পোর খেলা অমীমাংসিত

PTIPTI
এএফসি কাপ ফুটবল প্রতিযোগিতাতে গোয়ার ডেম্পো স্পোর্টিং ক্লাব ও লেবাননের অল অংসারের বিরুদ্ধে ড্র করল৷ গতকাল বেইরুটে ডেম্পো অ্যাওয়ে ম্যাচ খেলে৷

ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়৷ গতকাল ঘরের মাঠে সারাক্ষণ ম্যাচেতে যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে খেলল অল অংসার৷ কিন্তু ডেম্পোর গোলকিপার অভিজিত মন্ডলের দুর্দান্ত পারফরম্যান্স অল অংসারকে হাসি মুখে মাঠ ছাড়তে দিল না৷

একটু ভাগ্যের সহায়তা পেলে হয়ত গতকাল ডেম্পোই ম্যাচটি জিতত৷ ডেম্পোর হয়ে রন্টি মার্টিনস খেলার 29 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন৷ এরপর আহত বাঘের মত জেগে ওঠে অল অংসার৷

ম্যাচ শেষ হওয়ার 6 মিনিট পূর্বে অল অংসারের হয়ে মহম্মদ হামিদ গোল করে দলকে সমতা ফেরাতে সাহায্য করে৷ ম্যাচ শেষে তাই যেখানে ডেম্পোর কোচকে বেশ প্রসন্ন মুখে ঘুরতে দেখা গেল সেখানে অল অংসারের কোচের মুখের হাসি ছিল না৷
অতিরিক্ত
গিলের অপসারণকে স্বাগত ক্রীড়ামন্ত্রীর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ
রোনাল্ডো সর্বশ্রেষ্ট ফুটবলার
হকিতে গিলের অশুভ ছায়া
খুবই প্রয়োজন ছিল : নেগী
গিলকে পদচ্যুত করা হল