শীর্ষ স্থানাধিকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে এশিয়া ওশেনিয়া জুনিয়ার ডেভিস কাপ টেনিস প্রতিযোগিতার ফাইনালে গেল ভারত৷
এবার ফাইনালে ভারতের মুখোমুখি জাপান৷ আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে৷ প্রথম ম্যাচে ভারতের সৌরভ দারুণ খেলার প্রদর্শন করে জৈরিড চ্যাপলিনকে হারিয়ে দেন৷ খেলার ফলাফল 6-3 ও 6-3৷
অন্যদিকে আরেকটি ম্যাচে ইউকি ভাম্বরী অস্ট্রেলিয়ার এক নম্বর খেলোয়াড় মেবরিক বোনেসকে হারিয়ে দেয়৷ খেলার ফলাফল 6-4 ও 6-1৷ অসূস্থতার কারণে অস্ট্রেলিয়া ডাবলস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ভারত এই প্রতিযোগিতা 3-0 ফলে জিতে নেয়৷
|