মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নাদাল বার্সিলোনা ওপেনের সেমিতে

বিশ্বের 2 নম্বর টেনিস খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল বার্সিলোনা ওপেনের সেমিফাইনালে প্রবেশ করলেন৷

কোয়ার্টার ফাইনালে তিনি জুয়ান ইগ্নাসিয়োচেলাকে হারিয়ে দেন৷ খেলার ফলাফল 6-4 ও 6-2৷ গতকালের জয়ের পর নাদাল ক্লে কোর্টে 102টি ম্যাচের মধ্যে 101টি ম্যাচে জয়লাভ করলেন৷ প্রথম সেটে জুয়ানের বিরুদ্ধে পিছিয়ে পড়ার পর নাদাল নিজের ফর্মে ফেরেন৷

এরপর একতরফা খেলে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে নেন৷ প্রসঙ্গত নাদাল যে ফর্মে রয়েছেন তাতে টানা চারবার বার্সিলোনা ওপেন জেতাটা এখন শুধু সময়ের অপেক্ষা৷
অতিরিক্ত
জুনিয়ার ডেভিস কাপের ফাইনালে ভারত
ভাল খেলে ড্র করল ইস্টবেঙ্গল
অল অংসার ও ডেম্পোর খেলা অমীমাংসিত
গিলের অপসারণকে স্বাগত ক্রীড়ামন্ত্রীর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ
রোনাল্ডো সর্বশ্রেষ্ট ফুটবলার