ভারতের লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতী নিজেদের সঙ্গীকে নিয়ে ইটালিয়ান ওপেনের ডাবলসের 2য় রাউন্ডে উঠলেন৷
প্রসঙ্গত ভারতের এই দুই তারকা খেলোয়াড়ই তাদের প্রথম রাউন্ডের খেলায় ওয়াকওভার পেয়ে 2য় রাউন্ডে গেলেন৷
মহেশ ও তাঁর সঙ্গী মার্ক নোলেস জুড়ি 2য় রাউন্ডে প্রতিযোগিতার চতুর্থ বাছাই স্পেনের ফেলিসিয়ানো লোপেজ ও ফার্নান্ডো বর্ডাস্কোর এবং রাশিয়ার ইগোর ও ক্রোয়েশিয়ার ইভান জুবিকিচের মধ্যে বিজয়ীর সাথে খেলবে৷ অন্যদিকে পেজ ও হেনলী অষ্টম বাছাই লুইস হার্নো ও জুয়ান মোনাকো এবং পোল্যান্ডের মনিসুজ ও মার্কোনের বিজয়ীর মধ্যে খেলবে৷
|