মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
31বার স্প্যানিশ লীগ মাদ্রিদের

NDND
31বার স্প্যানিশ লীগ জিতল ডেভিড বেকহ্যামের পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদ৷ এই নিয়ে টানা 2য়বার তারা এই খেতাব পেল৷

গতকাল ওসাসুনা ক্লাবকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিয়ে খেতাব নিজেদের পকেটে পুরে নেয় রিয়াল৷ প্রথমার্ধে কোন দলই গোল করতে পারে নি৷ বিরতির পর খেলা শুরু হতেই এক মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ফ্যাবিয়ো কানাবারো৷

এরপর বাকি সময়টা 10 জনে খেলে জিতল রিয়াল৷ 83 মিনিটের মাথায় ওসাসুনার ফ্রান্সিসকো পুতাল গোল করে দলকে এগিয়ে দেন৷ এরপর রিয়ালের হয়ে 87 মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান অর্জেন রোবেন৷ এরপর 89 মিনিটের মাথায় সর্জিয়া রোমাস গোল করে দলের জয় পাকা করেন৷

এই জয়ের সঙ্গে রিয়ালের পয়েন্ট সংখ্যা দাঁড়াল 78৷ প্রতিযোগিতার এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে, কিন্তু এতে পয়েন্টের তালিকাতে কোনরকম হেরফের হবে না৷
অতিরিক্ত
বার্সিলোনা জয় নাদালের
ইটালিয়ান ওপেনে পেজ ও ভূপতী 2য় রাউন্ডে
নাদাল বার্সিলোনা ওপেনের সেমিতে
জুনিয়ার ডেভিস কাপের ফাইনালে ভারত
ভাল খেলে ড্র করল ইস্টবেঙ্গল
অল অংসার ও ডেম্পোর খেলা অমীমাংসিত