চোট থাকার জন্য বর্তমানে সমস্ত প্রতিযোগিত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ভারতের টেনিস রানী সানিয়া মির্জা৷
গতকাল জারি হওয়া বিশ্ব টেনিসের সিঙ্গলস ক্রমতালিকাতে সানিয়া ফের একধাপ নামলেন৷ এবার তাঁর নতুন স্থান হল 33৷ প্রসঙ্গত কনুইয়ের চোটের কারণে ম্যচ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন৷
কিছুদিন পূর্বে তিনি আমেরিকাতে কনুইয়ের অপারেশন করেন৷ জানা গেছে তিনি আগামী 26শে মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে অংশগ্রহণ করবেন৷ প্রসঙ্গত গতসপ্তাহে তিনি সিঙ্গলস ক্রমতালিকাতে 917 পয়েন্ট পেয়ে 32 নম্বরে ছিলেন৷
|