মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অলিম্পিকে চিনেতে কড়া নিরাপত্তা

আসন্ন অলিম্পিক ঘিরে চিনেতে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷

চিনা সেনা 'পিপলস লিবারেশন আর্মী' অলিম্পিক চলাকালীন যেকোন আপাতকালীন পরিস্থিতি সামলাবে, এর মধ্যে রয়েছে জঙ্গীদের যেকোন কার্যকলাপ বা পরমাণু, জৈবিক ও রাসায়নিক হামলার মোকাবিলা করা৷

চিনা সেনার শীর্ষ আধিকারিক টিয়ান যিজিয়াঙ্গ জানিয়েছেন অলিম্পিকের সুরক্ষায় স্থল, নৌ ও বিমান তিন বাহিনীই নিযুক্ত থাকবে৷ তিনি আরও জানান হেলিকপ্টার, যুদ্ধবিমান রাখা থাকবে যেকোন মিসাইল আক্রমণ আটকানোর জন্য৷

ইতিমধ্যেই জঙ্গী হামলার ছক ভেস্তে দিয়েছে চিনা সেনা বলে তিনি জানান৷ জানা গেছে অলিম্পিকের সময় বেজিংয়ে আসা যাত্রীবাহী বিমানকে দুর্ঘটনায় ফেলা, বেজিং তথা অন্য শহরের সরকারি প্রতিষ্ঠান ও হোটেলে বোমা বিস্ফোরণ, পর্যটক, সাংবাদিক ও খেলোয়াড়দের অপহরণ ইত্যাদি জঙ্গী আক্রমণের ছক ভেস্তে দিযেছে চিনা প্রশাসন
অতিরিক্ত
সানিয়া ফের ক্রমতালিকায় নামলেন
31বার স্প্যানিশ লীগ মাদ্রিদের
বার্সিলোনা জয় নাদালের
ইটালিয়ান ওপেনে পেজ ও ভূপতী 2য় রাউন্ডে
নাদাল বার্সিলোনা ওপেনের সেমিতে
জুনিয়ার ডেভিস কাপের ফাইনালে ভারত