মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হকিতে লজ্জ্বার হার ভারতের

আজলান শাহ হকি প্রতিযোগিতায় আর্জেন্টিনার কাছে লজ্জ্বাজনকভাবে হার স্বীকার করল ভারতীয় হকি দল৷

গতকাল প্রতিযোগিতায় 1-5 গোলের ব্যবধানে হেরে যায় ভারত৷ এর পূর্বে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 3-4 গোলের ব্যবধানে হেরে গেছিল ভারতীয় হকি দল৷ গতকাল ভারতীয় হকি দলের হারের অন্যতম কারণ ছিল জঘন্য রক্ষণভাগ৷

গতকালের হার ভারতীয় হকি দলকে পয়েন্ট তালিকাতে একেবারে নিম্নে স্থান দিল৷ আর্জেন্টিনার তরফে ফাকুন্ডো কৈলিয়োনী হ্যাটট্রিক করেন৷ এছাড়া পেড্রো ইবারা ও থামস ইন্সেটো একটি করে গোল করেন৷

ভারতীয় দলের হয়ে একমাত্র গোলটি করেন সন্দীপ সিংহ৷ আর্জেন্টিনার আক্রমণ সামলাতেই পারেনি ভারতীয় রক্ষণভাগ৷ ঘুষ কান্ড ধরা পড়ার পর ভারতীয় হকিতে যেভাবে আমূল পরিবর্তন আনা হল, সেটা হকির খেলোয়াড়দের মানসিকতা জাগাতে পারে নি৷

অলিম্পিকে ভারতীয় হকি দল যোগ্যতা না পাওয়ার পিছনে রয়েছে খেলোয়াড়দের মানসিকতা৷ লড়ার মধ্যে লড়লেন পেনাল্টি কর্ণার বিশেষজ্ঞ সন্দীপ সিংহ৷ আগামীকাল ভারত কানাডার বিরুদ্ধে মাঠে নামবে৷
অতিরিক্ত
রোম মাস্টার্সে হারলেন পেজ ও ভূপতী
ক্রীড়া মন্ত্রকের স্বীকৃতি প্রদান
হেনিনের অপ্রত্যাশিত হার
জার্মান ওপেনের কোয়ার্টারে সেরেনা
হকির উন্নতি করতে চায় পাঞ্জাব সরকার
দুর্দশা গেল না ভারতীয় হকির