রেসলিং জগতে ডোপিং পুরোপুরি নিষিদ্ধ৷ একথাই বললেন ডব্ল্যুডব্ল্যুই'র মহান ভারতীয় যোদ্ধা দ্য গ্রেট খালী৷
সাংবাদিকদের ডোপিং সংক্রান্ত ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি জানান এখানকার নিয়ম খুবই কড়া৷ প্রতি সপ্তাহে ডোপিং টেস্ট করা হয় ও এতে কেউ স্টেরয়েড নিয়ে ধরা পড়লে তাঁকে এখানকার রেসলিং জগতকে বিদায় জানাতে হয়৷
মার্কিন ফুটবল দেখার ভক্ত খালী জানান ভারত ছাড়ার পূর্বে তিনি ক্রিকেট ম্যাচ দেখার ভক্ত ছিলেন৷ ভারতে এই সময়ে চলা আইপিএল খুব আমেরিকাতে চর্চার মধ্যে রয়েছে বলে জানান বলশালী খালী৷
পলবিন্দর সিং চীমার থেকে পাওয়া চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে জানান তিনি এইসব কিছুর পরোয়া করেন না ও যদি চ্যালেঞ্জ জানাতেই হয় প্রথমে আন্ডারটেকারকে চ্যালেঞ্জ জানাক৷ তিনি আরও জানান এইসব চ্যালেঞ্জের ব্যাপারে ভাবতে গেলে ডব্ল্যুডব্ল্যুই ছাড়তে হবে৷
|