মুখ্য পৃষ্ঠা >  খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জয়ের স্বাদে ভারতীয় হকি দল

NDND
অবশেষে তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল ভারতীয় হকি দল৷ প্রথম দুটি ম্যাচে হারের পর ভারতীয় হকি দল আজলান শাহ হকি প্রতিযোগিতায় কানাডাকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল৷

গতকাল ভারতীয় হকি দলকে পুরানো ফর্মে খেলতে দেখা যায়৷ সারা ম্যাচে যেখানে কানাডা মাত্র 2টি পেনাল্টি কর্ণার পায় সেখানে ভারতীয় দল 9টি পেনাল্টি কর্ণার পায়৷ ম্যাচের 9 মিনিটের মাথায় আচমকাই গোল খেয়ে বসে ভারত৷

এরপর 30 মিনিটের মাথায় চোট পেয়ে বাইরে চলে যান সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় সন্দীপ সিংহ৷ প্রথমার্ধে ভারতীয় 0-1 গোলে পিছিয়ে ছিল৷ যখন সবাই ভাবতে শুরু করেছে ফের পরাজয়ের মুখ দেখবে ভারত, সেখান থেকে উঠে দাঁড়ায় দল৷

ম্যাচের 45 ও 51 মিনিটের মাথায় দুটি গোল করে দলকে 2-1 গোলে গিয়ে দেন দিবাকর৷ এরপর শিবেন্দ্র আরেকটি গোল করে দলকে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে দেন৷ ম্যাচ শেষ হওয়ার পূর্বে ভারতীয় দলের ফরোয়ার্ডরা আক্রমণ চালালেও আর গোল করতে পারে নি৷ আজ বেলজিয়ামের মুখোমুখি হবে ভারতীয় দল৷
অতিরিক্ত
রেসলিং জগতে ডোপিং নিষিদ্ধ
ভারতে একশো খালী হতে পারে
অনূর্ধ্ব-19 ভারতীয় দল বিদেশ সফরে
রেসলিং বাচ্চাদের ক্ষতি করে না
দোহাতে অঞ্জু 5 নম্বরে
ফিসিচেলার পেনাল্টি