ম্যাচ জেতাটা খুব জরুরী ছিল বলে সাংবাদিকদের জানালেন ভারতীয় হকি কোচ অজয় কুমার বংশল৷
তিনি পরিষ্কার জানান এই জয় পাওয়ার পর চাপটা কিছুটা হলেও কমবে৷ প্রসঙ্গত গতকাল ভারতীয় হকি দল আজলান শাহ হকি প্রতিযোগিতায় কানাডাকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে দেয়৷
জয়ের স্কোর যে তাঁকে খুশী করেছে সেটা উল্লেখ করতে ভোলেন নি অজয়৷ এই ব্যাপারে জানান প্রতিযোগিতায় টিঁকে থাকার জন্য জয়টা খুব দরকার ছিল, সেটা পাওয়ায় খুব খুশী৷
এই জয় ভারতীয় হকি দলের মনোবল ফেরাতে সাহায্য করবে ও ইউরোপিয়ান টিমের বিরুদ্ধে খেলতে গিয়ে সেটা কাজে দেবে বলে জানান তিনি৷ কানাডার বিরুদ্ধে দলের ফরোয়ার্ডরা যেভাবে প্রদর্শন করেছে তাতে আগামী ম্যাচগুলিতে একই প্রদর্শন রাখলে কোন সমস্যা হবে না বলে জানান৷ প্রসঙ্গত ভারত আজ বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে৷
|