ভারতের অনূর্ধ্ব-19 যুব দল মালয়েশিয়াতে অনূর্ধ-19 যুব কাপ ফুটবল প্রতিযোগিতায় বেশ শক্ত গ্রুপে পড়ল৷
গ্রুপ 'এ'তে ভারতের সঙ্গে রয়েছে স্পেনের বার্সিলোনা ও হলান্ডের পীএসবি ইন্ডোবেন'এর মত কঠিন দল৷ গ্রুপ 'এ'তে অন্য আরেকটি দল হল ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো৷ প্রসঙ্গত আগামী 5-16ই আগস্ট মালয়েশিয়াতে অনূর্ধ-19 যুব কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
এই প্রতিযোগিতাতে ভারত ছাড়া কাতার, চিন, ব্রাজিল, মালয়েশিয়া ছাড়াও ইউরোপ ও লাটিন আমেরিকার দেশগুলির বিখ্যাত ফুটবল ক্লাবগুলি অংশগ্রহণ করছে৷ মোট 16টি দল এই প্রতিযোগিতাতে খেলবে৷
অন্যান্য দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আয়াক্স আমস্টারডাম, এসি মিলান, চেলসী, ম্যানচেষ্টার ইউনাইটেড, পোর্তো, জুভেন্টাস, চিনের একটি দল, লিয়োন, বার্য়ান মিউনিখ, রিভার প্লেট ও কাতারের একটি দল৷ সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরে৷
|