বিশ্বের 3 নম্বর টেনিস খেলোয়াড় নোবাক জাকোবিচ রোম মাস্টার্স খেতাব জয় করলেন৷
গতকাল তিনি ফাইনালে সুইজারল্যান্ডের স্টানিস্লাস বাবরিঙ্কাকে হারিয়ে দেন৷ খেলার ফলাফল 4-6, 6-3 ও 6-2৷ প্রথম সেট 6-4 ফলে জিতে নেন বাবরিঙ্কা৷ এরপর বাবরিঙ্কার ক্রমাগত ভুল জাকোবিচকে ম্যাচে ফিরতে সাহায্য করে৷
2য় সেট 6-3 ফলে অনায়াসে জিতে নেন জাকোবিচ৷ তৃতীয় ও অন্তিম সেটও 6-3 ফলে জিতে ম্যাচ নিজের নামে পকেটে পুরে নেন জাকোবিচ৷ বাবরিঙ্কা এই ম্যাচে হারলেও শীর্ষ দশের মধ্যে চলে এলেন৷ ফ্রেঞ্চ ওপেনের জন্য এবার তাঁকে কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে না৷
|