মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বেকহ্যাম অবসর নিকঃ শিলটন  Search similar articles

লন্ডনঃ প্রাক্তন ইংরেজ গোলকিপার পিটার শিলটন মন্তব্য করেছেন, বেকহ্যামের এবার উচিত নিজের ফুটবল শ্যু'কে আলমারিতে তুলে রাখা৷ তাঁর মতে, '' ওর মত মিডফিল্ডারের উচিত, কেউ ওকে অবসর বলার আগেই অবসর নিয়ে নেওয়া৷'' এমনকি তিনি জানিয়েছেন 2010 সালের বিশ্বকাপে যদি এই ইংরেক মিডফিল্ডার দলে জায়গা করে নেন তাহলে তিনি একটু আশ্চর্য হবেন৷

এখন পর্যন্ত শিলটন দেশের হয়ে সর্বোচ্চ 125 টি ম্যাচ খেলেছেন৷ ডেভিড বেকহ্যাম সেই রেকর্ড ভাঙার কাছাকাছি চলে এসেছেন৷ তবে আগামী দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফ্যাবিও ক্যাপালোর টিমে তিনি জায়গা পান কিনা এখন সেটাই দেখার৷ যদিও শিলটন এই বিষয়ে ক্যাপালোকে সতর্ক করেছেন যে, ডেভিড আর নিজের পুরানো ফর্মে নেই৷ তাই তাঁকে দলে জায়গা দেওয়াটা একটা ঝক্কি৷

বেকহ্যামের বয়স এখন 33 বছর৷ শিলটনের এই মন্তব্যে চটেছেন বেকের ফ্যানেরা৷ কিন্তু শিলটনে জবাব-'' ও যদি আমার রেকর্ড ভাঙতে পারে তাহলে আমি সর্বপ্রথম ওকে শুভেচ্ছা জানাতে যাব৷কিন্তু আমি মনে করি না বেক নিজের সেরাটা দিতে পারবে৷''
অতিরিক্ত
খেলোয়াড়দের শুভেচ্ছা জানাল স্পিকার
চমত্কারের অশা করা উচিত নয়
বর্খাস্ত দুজন টেনিস খেলোয়াড়
সোমদেব দ্বিতীয় রাউন্ডে
ছয়টি স্বর্ণ পদক ভারতের দখলে
অলিম্পিক পদক ঘরে আসবে: পাদুকোন