বেজিংঃ অলিম্পিকে কেউ যদি বিক্ষোভ দেখাতে চান, তাহলে আপত্তি নেই আয়োজক এবং বেজিং প্রশাসনের৷ বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করতেই পারেন৷ কিন্তু তা করতে হবে নির্দিষ্ট জায়গায়৷ একথা জানিয়েদিল খোদ বেজিং প্রশাসন৷
তারা জানিয়েছেন এই বিক্ষোভ দেখানোর জন্য মোট তিনটি পার্ক নির্দিষ্টকরণ করা হয়েছে৷ তা হল - ফেঙতাই, হেইডিয়ান এবং চাওয়াঙ৷ তবে কোন রকম রাজনৈতিক, ধর্মীয় এবং বর্নভেদ মূলক বিক্ষোভ দেখানো যাবে না৷
যেকোন অপ্রীতিকর ঘটনা আটকাতে নিয়োগ করা হয়েছে 110,000 পুলিশ, স্বেচ্ছা-সেবক সংস্থা এবং অন্যান্য সুরক্ষাকর্মীকে নিয়োগ করা হয়েছে৷ সবাই যাতে শান্তিতে খেলা দেখতে পারে তাই এমন ব্যবস্থা৷
|