লন্ডনঃ অগষ্টে ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু হওয়ার আগে চেলসি'কে চাপে রাখতে এবার মিডিয়ার আশ্রয় নিলেন ম্যান ইউ কোচ স্যার আলেক্স ফাগুরসান৷ তিনি সম্প্রতি জানিয়েছেন চেলসির খেলোয়াড়েরা এতটাই বুড়ো যে, তারা লীগ চ্যাম্পিয়ান হওয়া তো দূরে থাক, মাঠেই কেমন খেলেন এখন সেটাই দেখার৷
চেলসি'র খেলোয়াড়দের গড় বয়স 30 বছর৷ আর এই নিয়েই ম্যান ইউ কোচ ব্যাঙ্গ-বিদ্রুপে ভরিয়ে দিচ্ছেন চেলসিকে৷ যদিও চেলসি ম্যান ইউ কোচের এই বক্তব্যকে খুব একটা পাত্তা দিতে রাজী নয়৷ তারা বরং টিমের প্র্যাকটিসেই ব্যস্ত৷ চেলসি'র দাবি ম্যান ইউ কোচ হামেসাই এটা করে থাকেন৷ এটা তাদের মাইন্ড গেমের খেলা৷
|