লন্ডনঃ পর্তুগাল এবং ম্যান ইউ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ-এ যোগ দিতে আগ্রহী৷ যদিও মিডিয়ার সামনে তিনি এই নিয়ে মুখ খোলেননি৷ নিজের কাছের কয়েকজনের কাছে তিনি জানিয়েছেন যে, তিনি এই বিখ্যাত স্প্যানিশ ক্লাবে যোগ দিতে চান৷
ইউরো কাপ চলার সময় থেকেই রোনাল্ডোর রিয়ালে যোগ দেওয়া নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল৷ এবার অনেকটা পরিষ্কার হল বিষয়টা৷ যদিও রিয়ালের তরফ থেকে কিছুই বলা হয়নি৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে রোনাল্ডোর মতন ফুটবলার যদি রিয়ালে আসতে চান তাহলে তাঁকে স্বাগত জানাবে শতাব্দী প্রাচীন এই ক্লাব৷
|