লন্ডনঃ রিও ফার্দিনাদকে ইউরোপের সেরা ডিফেন্ডার বলে আখ্যা দিলেন ম্যান ইউ কোচ স্যার আলেক্স ফাগুরসান৷ ম্যান ইউ কোচের কথাতে ফার্দিনান্দ গত কয়েক বছরে নিজের খেলার বিশাল উন্নতি করেছে৷ বিশেষত ওল্ড ট্র্যাফোর্ড থেকে লিডসে যাওয়ার পরেই ফার্দি'র প্রতিভা আরও উন্নত হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন৷
ম্যান ইউ কোচ ফার্জি(এই নামেই ডাকা হয় স্যার ফারুরসানকে) জানিয়েছেন-'' রিও শুধু ব্রিটেনের নয়, পুরো ইউরোপের সেরা ডিফেন্ডার৷ দিনে দিনে ওর দক্ষতা আরও ক্ষুরধার হচ্ছে৷ খেলা আর জেতার ইচ্ছা বাড়ছে৷''
একই সঙ্গে ফার্জি জানান যে, নতুন যারা সকারে হাতেখড়ি দিল তারা ওর কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবে৷
|