ভারতের অনূর্ধ্ব-16 ফুটবল দল তাদের শেষ ম্যাচ ড্র করল৷
গতকাল আমেরিকা সফরের শেষ ম্যাচে ভারত পশ্চিম ভার্জিনিয়ার রীডিং রেজ অফ পেনসিলভেনিয়া'র সঙ্গে ম্যাচ ড্র করে৷ খেলার ফলাফল 2-2৷ প্রথম থেকেই ভারতীয় দল আক্রমণাত্মক ফুটবল খেলা খেলতে থাকে৷
ম্যাচের 14 মিনিটের মাথায় ভারতের প্রেম কুমার গোল করে দলকে এগিয়ে দেন৷ এরপর ম্যাচের 21 মিনিটের মাথায় মার্কিন টিমের কেবিন ম্যাথুজ গোল করে দলকে সমতা ফেরাতে সাহায্য করে৷ বিরতি পর্যন্ত দুই দলের স্কোর ছিল 1-1৷
এরপর বিরতির 5 মিনিটের মাথায় তীর্থঙ্কর সরকার গোল করে ভারতকে 2-1 স্কোরে এগিয়ে দেন৷ ম্যাচের ইনজুরি সময়ে মার্কিন দলের রেগান গোল করে দলকে সমতা ফেরাতে সাহায্য করেন৷
|