সোনার পদক জেতার অদম্য ইচ্ছা৷ আসন্ন বেজিং অলিম্পিকে স্বর্ণপদক জিততে পারলে মোটা অংকের আর্থিক পুরষ্কার দেওয়া হবে৷
না, এটা ভারতীয় অলিম্পিক সংস্থা ঘোষণা করে নি৷ এই ঘোষণা করল ফিলিপিন্স অলিম্পিক সংস্থা৷ ফিলিপিন্সের অলিম্পিক সংস্থার এক আধিকারিক জানান সরকার ও সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে দেশের হয়ে যে প্রথম স্বর্ণপদক জিতবে সেই অ্যাথলিটকে মোটা অংকের আর্থিক পুরষ্কার দেওয়া হবে৷
পুরষ্কার মূল্য 2,20,000 মার্কিন ডলার৷ 1924 সালের প্যরিস অলিম্পিক থেকে অংশগ্রহণ করছে ফিলিপিন্স, কিন্তু এখনও পর্যন্ত একটাও স্বর্ণপদক জিততে পারে নি৷ 1996 সালের আটলান্টা অলিম্পিকে শেষবার পদক পেয়েছিল ফিলিপিন্স৷ সেবার বক্সিংয়ে রৌপ্য পদক পায় ফিলিপিন্স৷
|