অলিম্পিকে ভায়াগ্রা৷ খবরটা শুনে মোটেও চমকাবেন না৷ ভাবছেন যৌন উত্তেজক ওষুধের সঙ্গে অলিম্পিকের কি সম্পর্ক?
আসন্ন বেজিং অলিম্পিকে খেলোয়াড়রা ভায়াগ্রা সেবন করতে পারে৷ এমনটাই আশংকা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম ক্রীড়া বৈজ্ঞানিক রবিন পেরিসাটো৷
তাঁর মতে ভায়াগ্রা তথা মনোবৈজ্ঞানিক ওষুধগুলি নিষিদ্ধ তালিকায় নেই, এইগুলি সবকটিই বৈধ৷ আর এইগুলি সেবন করলে খেলোয়াড়দের কোনরকম সমস্যা হবে না৷
বিশ্ব ডোপিং প্রতিরোধ এজেন্সী ভায়াগ্রাকে নিষিদ্ধ ওষুধের মধ্যে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করছে, কিন্তু এবারের অলিম্পিকের পূর্বে করা সেটা সম্ভব নয়৷ আর এই কারণে খেলোয়াড়রা এইবারের বেজিং অলিম্পিকে ভায়াগ্রা সেবন করলেও সেটি ডোপ করার তালিকাতে আসবে না৷
|