অস্ট্রেলিয়ার মাডন পেন্টাথলনের অ্যাথলিট আংগী ডার্বী এইবারের বেজিং অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন৷
আর এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি তিনি পেয়ে গেছেন৷ প্রসঙ্গত ব্রিটিশ উকিল মাইকেল টোনলীর দাবি ছিল 21 বছরের ডার্বী স্কোর পাল্টে ফেলে অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন৷
আর এইসমস্ত দাবিকে নস্যাত্ করে দিয়েছে আন্তর্জাতিক মাডন পেন্টাথলন ট্রাইবুনাল আদালত৷ আর তারা ডার্বীকে অলিম্পিকে অংশগ্রহণ করবার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে৷ অলিম্পিকে অংশগ্রহণ করবার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানান ডার্বী৷
|