বেজিং অলিম্পিক শুরু হতে মাত্র 2 সপ্তাহ বাকি৷ আর এর মধ্যেই এই ক্রীড়া মহাকুম্ভে ভারতের জাতীয় পতাকা কে বহন করবে এটাই ঠিক করে উঠতে পারল না ভারতীয় অলিম্পিক সংঘ৷
এমনকি অলিম্পিকে যাওয়া আধিকারিকদের নাম নিয়েই বিতর্ক শুরু হয়ে গেছে৷ এথেন্স অলিম্পিকে ভারতের জাতীয় পতাকা বহন করেছিলেন লংজাম্পার অঞ্জু ববি জর্জ, যিনি বর্তমান বেজিংগামী দলেও রয়েছেন৷
তবে সূত্র অনুযায়ী পাওয়া খবরে জানা গেছে এইবারের বেজিং অলিম্পিকে ভারতীয় দলের জাতীয় পতাকা বহন করবেন এথেন্স অলিম্পিকের রৌপ্য পদক বিজেতা শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোর৷
অবশ্য ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষ সুরেশ কালমাদি জানান কিছু নামের উপর ভাবনাচিন্তা করা হচ্ছে ও এর নাম শীঘ্রই ঘোষণা করা হবে৷ ভারতীয় দলে যেখানে 57 জন খেলোয়াড় যাচ্ছেন সেখানে 42 জন আধিকারিক যাচ্ছেন৷
দলে এত বেশি আধিকারিক কেন এই ব্যাপারে সাফাই দিতে গিয়ে কালমাদি জানান আন্তর্জাতিক অলিম্পিক সংঘের নিয়ম এখানে পালন করা হয়েছে ও আধিকারিকদের মধ্যে কোচ, মেডিকেল স্টাফ ও ফিজিও রয়েছে৷
|