লন্ডনঃ ম্যান ইউ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে জল্পনা বাড়ছেই৷ নিজের প্লে-বয় ইমেজের পাশাপাশি, এবারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন অশান্তি৷ স্পেনের একটি সংবাদ মাধ্যমে প্রকাশ-রোনাল্ডো নাকি রিয়ালে খেলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন৷ এই বিষয়ে তিনি নাকি কথা বলেছেন ম্যান ইউ কোচ ফাগুরসানের সঙ্গেও৷ তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি৷
এদিকে রোনাল্ডোর রিয়ালে যাওয়া নিয়ে একশো শতাংশ নিশ্চিত রিয়াল সমর্থকরা৷ তারা পরিষ্কার জানিয়েছেন যে, রোনাল্ডোর মতন বড় মাপের ফুটবলারকে পেলে রিয়ালের ভীষণ উপকার হবে৷ তাই এই পর্তুগিজ স্ট্রাইকারকে দলে চায় রিয়াল৷
|