এএফসি চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতায় ভাগ্যের জোরে কঠিন প্রতিদ্বন্দী তজাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ড্র করল বব হাউটনের নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল৷
ম্যাচের ফলাফল 1-1৷ গতকাল বব হাউটন অধিনায়ক সহ 5 জন সিনিয়র ফুটবলারকে বসিয়ে রেখে দল মাঠে নামান৷ ফলশ্রুতি যেটা হওয়ার সেটাই হল৷
রাবিয়েভের দেওয়া গোলে এগিয়ে যায় তাজাকিস্তান৷ এরপর ম্যাচের হাল ধরতে বাইচুংয়ের দ্বারস্থ হতে হয় হাউটনকে৷ স্টিভন ডায়াসের সেন্টার থেকে শরীর ছুঁড়ে দিয়ে গোল করেন বাইচুং৷
পরে অবশ্য জানা যায় তজাকিস্তান গোলকিপার তুচিয়েভের হাত ছুঁয়ে যাওয়ার জন্য গোলটায় বাইচুংয়ের নাম থাকবে না, সেটি আত্মঘাতী গোল হবে৷ আর তাতে তো আর ভারতীয় দলের কপাল ফিরবে না৷
কোন বুদ্ধিতে ভারতের ব্রিটিশ কোচ একসঙ্গে 5 জন ফুটবলারকে বসিয়ে রাখার মত মত সাহসী কাজ করতে গেলেন, সেটা হয়ত উনিই জানেন৷ আজকের ম্যাচ জিতলে ভারতকে পরের তুর্কমেনিস্তান ম্যাচ নিয়ে ভাবতে হত না৷
অন্যদিকে তুর্কমেনিস্তান আফগানিস্তানকে 5-0 গোলের ব্যবধানে হারিয়েছে৷ এখন যা পরিস্থিতি দাড়াল তুর্কমেনিস্তান ম্যাচটা ভারতের কাছে সেমিফাইনাল৷ ম্যাচ হারলেই কিন্তু ভারতীয় দর্শকরা হাউটনের কাছে তজাকিস্তান ম্যাচের জবাব চাইবে...
|