বহুদিন ধরে টেনিসে পুরুষদের এক নম্বর স্থানটা অধিকার করে রেখেছেন রজার ফেডেরার৷
এবার তিনি হয়ত সেই শীর্ষস্থানটা হারাতে পারেন৷ গতকাল তিনি এটিপি সিনসিনাটি মাস্টার্স কাপের তৃতীয় রাউন্ডে হেরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন৷
গতকাল ক্রোয়েশিয়ার ইবো কার্লোবিচ ফেডেরারকে হারিয়ে দেন৷ খেলার ফলাফল 7-6, 4-6 ও 7-6৷ ফেডেরার 235 সপ্তাহ ধরে শীর্ষ তালিকায় নিজের স্থান ধরে রেখেছিলেন৷
যদি নাদাল এই প্রতিযোগিতা জিতে যায় তাহলে রজার হারাবেন বিশ্বের এক নম্বরের খেতাব৷ তাহলে সেক্ষেত্রে নাদাল একনম্বর টেনিস খেলোয়াড়ের মর্যাদা পাবেন৷
|