মহিলাদের এক নম্বর টেনিস তারকা হওয়ার স্বপ্ন ভাঙ্গল বিশ্বের 2 নম্বর টেনিস তারকা সার্বিয়ার জেলেনা জাঙ্কোবিচের৷
স্লোবাকিয়ার ডামিনিকা সিবুলকোবা রজার্স কাপ টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জেলেনা জাঙ্কোবিচকে হারিয়ে দিলেন৷ খেলার ফলাফল 7-5 ও 6-2৷
19 বছরের সিবুলকোবা সেমিফাইনালে প্রতিযোগিতার 10 নম্বর বাছাই মেরিয়ন বার্তোলীর বিরুদ্ধে খেলবে৷ ইবানোবিচ এই প্রতিযোগিতাতে 3য় রাউন্ডেই হেরে গেছিল৷
যদি জাঙ্কোবিচ এই প্রতিযোগিতার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারতেন তাহলে তিনি মহিলাদের একনম্বর টেনিস তারকা হতেন৷
|