সিনসিনাটী মাস্টার্স প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গেলেন ভারতের মহেশ ভূপতী ও তার জুড়িদার মার্ক নোলস৷
সেমিফাইনালে তাদের হারিয়ে দেন প্রতিযোগিতার এক নম্বর বাছাই বব ও মাইক ব্রায়ান জুটি৷ চতুর্থ বাছাই ভূপতী ও মার্ক নোলস জুটিকে 4-6, 7-6 ও 10-8 ফলে হারিয়ে দেন ব্রায়ান ভাইয়েরা৷
ভূপতী ও মার্ক নোলস জুটি প্রথম থেকে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ভাল না খেলার খেসারত দিলেন৷ প্রথম সেটে অনায়াসে 4-6 ফলে জিতে নেন ভূপতীরা৷
2য় সেটে ম্যাচ জেতার পয়েন্ট খুইয়ে শেষ পর্যন্ত 7-6 ফলে সেট জিতে নেন ব্রায়ান ভাইয়েরা৷ তৃতীয় ও অন্তিম সেট 10-8 ফলে জিতে নিয়ে ম্যাচ নিজেদের নামে করে নেন তারা৷ 2003 সালে ব্রায়ান ভাইয়েরা এই খেতাব শেষবার জিতেছিলেন৷
|