মন্ট্রিয়ল কাপ প্রতিযোগিতার ফাইনালে গেলেন বিশ্বের সাত নম্বর মহিলা টেনিস খেলোয়াড় রাশিয়ার দিনারা সাফিন৷
সেমিফাইনালে তিনি হারিয়ে দেন বেলারুশের ভিক্টোরিয়া অজারেঙ্কাকে৷ খেলার ফলাফল 6-0, 2-6 ও 6-3৷ প্রথম থেকেই দুই পক্ষই আক্রমণাত্মক খেলতে থাকে৷
প্রথম সেটে অনায়াসে 6-0 ফলে জিতে নেন দিনারা৷ 2য় সেটে ম্যাচে ফেরেন ভিক্টোরিয়া৷ 2য় সেট 2-6 ফলে জিতে নেন তিনি৷ তৃতীয় ও অন্তিম সেট 6-3 ফলে জিতে নিয়ে ম্যাচ নিজের নামে করে নেন দিনারা৷
|