মন্ট্রিয়ল কাপ প্রতিযোগিতার ফাইনালে গেলেন অবাছাই মহিলা টেনিস খেলোয়াড় স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোবা৷
ফাইনালে তিনি মুখোমুখি হবেন রাশিয়ার দিনারা সাফিনের৷ সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন প্রতিযোগিতার 10 নম্বর বাছাই ফ্রান্সের মেরিয়ন বার্তোলীকে৷ খেলার ফলাফল 4-6, 6-4 ও 6-3৷
প্রথম থেকেই দুই পক্ষই আক্রমণাত্মক খেলতে থাকে৷ প্রথম সেটে অনায়াসে 4-6 ফলে জিতে নেন বার্তোলী৷ 2য় সেটে ম্যাচে ফেরেন সিবুলকোবা৷ 2য় সেট 6-4 ফলে জিতে নেন তিনি৷
তৃতীয় ও অন্তিম সেট 6-3 ফলে জিতে নিয়ে ম্যাচ নিজের নামে করে নেন সিবুলকোবা৷ প্রসঙ্গত এই সিবুলকোবা কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন বিশ্বের 2 নম্বর মহিলা টেনিস খেলোয়াড় জেলেনা জাঙ্কোবিচকে৷
|