সিনসিনাটী মাস্টার্স প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে গেলেন বিশ্বের 2 নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল৷
সেমিফাইনালে নাদালকে হারিয়ে দেন বিশ্বের 3 নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় সার্বিয়ার নোবাক জোকোবিচ৷ খেলার ফলাফল 6-1 ও 7-5৷ প্রথম সেটে অনায়াসে 6-1 ফলে জিতে নেন জোকোবিচ৷
2য় সেটে দূর্দান্ত লড়াই চলে ও শেষ পর্যন্ত 7-5 ফলে সেট জিতে ম্যাচ নিজের নামে করে নেন জোকোবিচ৷ নাদালের টানা 32টা ম্যাচের জয়ের রেকর্ড ভাঙ্গলেন জোকোবিচ৷
অবশ্য এই হারের ফলে এক নম্বর আসন পাওয়া নিয়ে কোন চিন্তায় থাকতে হবে না নাদালকে৷ এই হার 1 নম্বর আসন পেতে কোন প্রভাব ফেলবে না৷
|