মুখ্য পৃষ্ঠা > খেলার জগত্ > অন্যান্য খেলার খবর > খেলার খবর > রিয়ালের কার্যক্রম স্থগিত : দাসমুন্সী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রিয়ালের কার্যক্রম স্থগিত : দাসমুন্সী

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ইচ্ছায় জল ঢাললেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সী৷

সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে দাসমুন্সী জানান 'খবরের কাগজ পড়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড'এর ভারতে আসার খবর জানতে পারি৷ এই ধরণের কোন কার্যক্রম সম্বন্ধে জানি না ও ভবিষ্যতেও এর কোনরকম সম্ভাবনা দেখছি না'৷

প্রসঙ্গত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী উইম্বলন্ডন ফাইনাল ম্যাচ দেখবার সময় রিয়াল কর্তাকে ভারতে তাদের টিম পাঠানোর কথা বলেন, যাতে উত্সাহ দেখিয়েছিল রিয়াল৷

এছাড়াও জার্মান ক্লাব বার্য়ান মিউনিখের সফরের পর কলকাতা তথা ভারতের ফুটবল নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী গিল ফুটবল নিয়ে যে আশার আলো দেখাচ্ছিলেন ভারতীয় ফুটবলার তথা দর্শকদের, প্রিয়র এই ঘোষণা তাদের অন্ধকারের দিকে ঠেলে দিল৷
অতিরিক্ত
বাইচুং আগুনে সেমিতে গেল ভারত
সিনসিনাটীতে হেরে গেলেন নাদাল
মন্ট্রিয়ল কাপের ফাইনালে খেলবেন সিবুলকোবা
মন্ট্রিয়ল কাপের ফাইনালে দিনারা
পরাজিত হলেন ভূপতী ও নোলস
হেরে গেলেন পেজ ও ডলৌহী