চেলসির দায়িত্ব নিয়েই এবারে ক্লাবের শক্তি বাড়ার কাজে নামলেন নতুন কোচ কার্লো আনসেলোত্তি৷ গত মাসেই তিনি এই বিখ্যাত ইংরেজ ক্লাবের দায়িত্ব নিয়েছেন৷ আর এসেই দলে নিলেন গোলকিপার রস টার্নবুলকে৷ এই 24 বছর বর্ষীয় গোলকিপারকে দলে নেওয়ার কারণ দলের শক্তি বৃদ্ধি করা৷ চেলসির সঙ্গে 4 বছরের চুক্তি করলেন টার্নবুল৷ আনসেলোত্তির মতে, টার্নবুল দলে আশায় শক্তি বৃদ্ধি পাবে দলের৷ এই প্রাক্তন মিলান কোচ জানিয়েছেন তার এখন একটাই লক্ষ্য দলকে প্রিমিয়ার লীগ এনে দেওয়া৷ |