উইম্বলডনের মিক্স ডবলসের সেমিফাইনালে পদার্পণ করলেন ভারতের লিয়েন্ডার পেজ ও তার সঙ্গি কারা ব্ল্যাক৷ এই দুই খেলোয়াড় ব্রাজিলের আন্দ্রে সা ও জাপানের আই সুগিয়ামাকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেন৷ আন্দ্রে ও সুগিয়ামা ভারতীয় এই খেলোয়াড় ও তার সঙ্গির কাছে 6-3 ও 6-3 সেটে পরাজিত হন৷ এক ঘন্টার বেশী সময় ধরে চলতে থাকা কোয়াটার ফাইনালের এই ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষদের চাপের মধ্যে ফেলে দেয় ব্ল্যাক ও পেজ৷ এর ফলে এই দুই খেলোয়াড় খুব সহজেই প্রথম সেট 6-3 এ জিতে যান৷ দ্বিতীয় সেট জয়ের জন্য খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয় নি লিয়েন্ডারদের৷ তারা এই সেটেও সুগিয়ামা ও আন্দ্রেকে খুব সহজেই 6-3 এ পরাজিত করেন৷ সেমিফাইনালে ব্ল্যাক ও পেজ অস্ট্রেলিয়ার স্টিফেন হস ও স্পেনের বার্জিনিয়া রুয়ানা পাস্কেলের মুখোমুখি হবেন৷ |