আইটিটিএফ ক্রমতালিকাতে তিন ধাপ এগিয়ে 67 তম ক্রমে জায়গা করেনিলেন ভারতের অচন্ত শরত কমল৷ এই অলিম্পিয়ান গত মাসে এই তালিকাতে 70 তম স্থানে ছিলেন৷ তবে গ্লস্কোতে আয়োজিত চ্যাম্পিয়ানশিপে রুপোর পদক জেতার কারণে তিনি তিন ধাপ এগিয়ে আসেন৷ শরত এই প্রথমবার 67 তম স্থান অধিকার করলেন৷
তবে ভারতীয় অন্য এক খেলোয়াড় শুভজিত শাহ এই তালিকাতে ছয় ধাপ নীচে নেমে 242 তম ক্রমে জায়গা পেয়েছেন৷ শুভজিত গ্লাস্কোতে ব্রোঞ্চ পদক অর্জন করেছিলেন৷
বর্তমানে এই দুই খেলোয়াড় পুনেতে আয়োজিত একটি ন্যশনাল শিবিরে অংশ নিয়েছেন৷
|