নতুন মরশুমে দলকে শক্তিশালী করতে ডিফেন্ডার ইভান মারকানোকে দল নিল বিখ্যাত স্প্যানিশ ক্লাব ভিলাররিয়াল৷ প্রতিপক্ষ দল রেসিং থেকে তারা ইভানকে দলে নিলেন৷ এই স্প্যানিশ ক্লাবের আশা ইভান দলে আশায় শক্তিশালী হবে রক্ষণ বিভাগ৷যদিও দলে নেওয়ার আগে ইভানকে ফিটনস টেস্ট দিতে হয়েছে৷ রীতিমত ডাক্তারি পরীক্ষার পরেই তাকে দলে নেওয়ার কথা জানায় ভিলাররিয়াল৷ এই ক্লাবের সঙ্গে 6 বছরের চুক্তি করলেন মারকানো৷ মূল লেফট ব্যাকে খেলেন তিনি৷ নতুন দলে এসে খুশী 21 বছরের এই তরুণ ফুটবলার৷ |