জাতীয় লিগের মোহনবাগান ম্যাচ হারলে ক্লাবের কোচের পদ থেকে বিদায় হতে পারে দেশের প্রথম সর্বজান্ত ফুটবল কোচ সুভাষ ভৌমিকের৷ ইস্টবেঙ্গলের কর্ম্ সমিতির বৈঠকে অন্তত সেই আভাস পাওয়া গিয়েছে৷ ক্লাব কর্তাদের হাতে দলের খারাপ পারফরমেন্সের জন্য যে চিঠি সচিব দিয়েছেন কোচ সুভাষ ভৌমিকে তা তুলে দিয়েছেন৷
চিঠির উত্তরের ভাষা ও ধরনে দেখে সচিব তো বটেই ক্লাব কর্তাদের এক বড় অংশ বিরক্ত৷ সেখানে সরাসরি না হলেই নিজেদের বিদেশি মনোনয়নের সপক্ষে যুক্তি সাজিয়েছে৷ এমন কি দল গঠন খারাপ হয়েছে তা মানতে রাজি নন কোচ৷ তিনি উল্টে চিঠির উত্তরের সঙ্গে তার পছন্দের বিদেশিদের বায়োডাটা ও ফিটনেস সার্টিফিকেট তুলে দিয়েছেন৷
এর সঙ্গে জানিয়েছেন ক্লাব চাইলে বিদেশি বাবদ যে অর্থ ক্লাবের নষ্ঠ হয়েছে তা ফেরতে দিতে রাজি৷ তবে যে ভাবে সুভাষ ভৌমিক ক্লাবের অতীতে বিদেশি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তামেনে নিতে পারছেন ক্লাবের একাধিক প্রভাবশালী কর্তা৷
তাদের মধ্যে একজন জানিয়েছেন, ওর পছন্দ মত দল হলেও সাফল্য পায় নি৷ লজ্জা থাকলে ক্লাবের বলার আগেই সরে যাওয়া উচিত৷ সেখানে নিজের ব্যর্থতা আড়াল করতে গিয়ে নতুন করে নানা ধরেনের যুক্তি সাজাচ্ছে৷ যার অধিকাংশ মিথ্যা ও ভুলে ভরা৷ সচিব জানিয়ে দিয়েছেন তার হাতে একাধিক বিদেশ কোচের বায়োডাটা রয়েছে৷ সকলে চাইলে তিনি আলোচনা করতে পারেন৷ আপাতত বড় ম্যাচের আগে সিদ্ধান্ত না নিয়ে ম্যাচের পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান৷