কানাডার সঙ্গে সাত ম্যাচের হকি সিরিজে 4-0'তে এগিয়ে গেল ভারতীয় হকি দল৷ সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের জযের পরে তৃতীয় ম্যাচে 4-4 গোলে কানাডার সঙ্গে ড্র করে ভারতীয় হকি দল৷ তার পরে সিরিজের চর্তুথ ম্যাচে আবার জয়ে ফেরে ভারতীয় হকি টিম৷
তখন সিরিজ জয়ের কাজ বাকি থাকায় দলের সিনিয়ার খেলোয়াড় একযোগে জানিয়ে ছিলেন সিরিজ জয়ের জন্য এবার তারা লড়াই করবেন৷ সিরিজের পঞ্চম ম্যাচে মাঠে নেমে কানাডা প্রায় ভারতীয় টিমের সামনে দাড়াতে পারে নি৷ কানাডাকে 3-1 হারিয়ে সিরিজ জিতে নিল ভারতীয় হকি৷
সিরিজে পঞ্চম ম্যাচে শুরু থেকে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলতে শুরু করে ভারতীয় টিম৷ এর মধ্যে ম্যাচের 29 মিনিটের মাথায় দলের প্রথম গোল করেন গুরিন্দর চান্ডি৷ তবে চলতি সিরিজে বিধ্বংসী ফর্মে রয়েছেন সন্দীপ সিং৷ ম্যাচের 35 ও 67 মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন৷ সন্দীপ চলতি সিরিজে যে হকি খেলছেন তার কোন উত্তর কানাডার খেলোয়াড়দের কাছে নেই৷ আগামী ম্যাচে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷