আগামী বছরে দিল্লিতে হতে চলা কমনওয়েল্থ গেমসের নিরাপত্তা নিয়ে গেমস থেকে কেন্দ্রীয় সরকার দুশ্চিন্তা থাকলেও কেন্দ্রীয় সরকার কিন্তু কোন ভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শীথিলতা দেখাতে রাজি নয়৷ কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে সরকার পক্ষ থেকে গেমস স্টেডিয়াম ও ভিলেজের নিরাপত্তার জন্য বাড়তি 370 কোটি টাকার নিরাপত্তা বিল পাশ করা হয়েছে৷
কেন্দ্রীয় ক্যাবিনেট সূত্রে খবর কোন ভাবে নিরাপত্তার কারণে যেন কোন প্রতিযোগী বা দেশ প্রতিযোগিতা সরে না দাড়ায় তার জন্য আগেভাগে নিরাপত্তা সংক্রান্ত বিল পাশ করে অংশগ্রহণকারী দেশের কাছে বার্তা পাঠানো হল৷
এদিকে অষ্ট্রেলিয়া গেমস কমিটির পক্ষ থেকে আগে সংশয় প্রকাশ করা হয়েছে দিল্লিতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আশঙ্কা করে যদি কোন প্রতিযোগি অংশ গ্রহণ করতে রাজি না হয় তাহলে কিন্তু তার জোর করবেন না৷
ভারতীয় গেমস আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে নিরাপত্তার চুড়ান্ত করার ব্যাপারে কোন ধরনের শিথীলতা বরদাস্থ করা হবে না৷ তার জন্য এই মুহূর্তে সব থেকে ভালো ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷