2010সালের কমনওয়েল্থ গেমসের কমিটির প্রধান সুরেশ কালমাদি ও কার্য নির্বাহে আধিকারিক মাইক হুপারের মধ্যে যে বিরোধী তৈরি হয়েছে তা কোন ভাবে কাম্য ছিল না৷ গেমসের স্বার্থে দুইজনের মধ্যে সংঘাত থাকলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী এম এস গিল৷
তিনি জানান যে ভাবে নিজেদের মধ্যের বিবাদ একেবারে রাস্তায় চলে এসেছে তা গেমসের সুনামের পক্ষে ঠিক নয়৷ এবার গেমসর কমিটির প্রধানের সঙ্গে কার্য নির্বাহী আধিকারিকের সমস্যা মেটাতে এগিয়ে আসবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলে জানান৷
গিল জানান চলতি মাসে তিনি লন্ডন যাবেন গেমস সংক্রান্ত এক কর্মসূচীতে অংশ নিতে৷ সেখানে পরে কালমাদি যোগ দেবেন বলে জানা গিয়েছে৷ তার পরে গেমস কমিটির প্রধান ফিনেল, কালমাদি ও মাইক হুপার নিয়ে বৈঠক করবেন৷ সেই বৈঠকে তিনি আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্ঠা করবেন বলে জানান৷
বির্তকে লঘু করতে গিয়ে গিল জানান, হয়ত হতে পারে কাজ কি ভাবে করা হবে তা নিয়ে দুই শীর্ষ কর্তার মধ্যে মতভেদ হতে পারে৷ তাবে তা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত ছিল৷ সরকারের ক্রীড়া মন্ত্রক সূত্রে জানা গিয়েছে কোন ভাবে যদি গেমসের কাজ সময়ে শেষ না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে দেশে বড় কোন প্রতিযোগিতা আয়োজন করা শক্ত হবে৷ তার জন্য সমস্যা সমাধানে আগ্রহী ক্রীড়া মন্ত্রক৷