খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » ফেডারেশনে শেষ প্রিয় জামানা,দায়িত্ব এখন প্যাটেলের
Feedback Print Bookmark and Share
 

PTI
PTI
অসুস্থ দীর্ঘ দিন ধরে৷ এমন কি এখন পরিবারের সদস্যদের ভালো ভাবে চিনতে পারেন না৷ স্বাভাবিক ভাবে মাঝের লোকসভা নির্বাচন প্রার্থী হওয়া সম্ভব হ্য় নি৷ নিজের প্রিয় দিনাজপুর থেকে প্রার্থী হয়েছেন স্ত্রী৷ 20 বছর ধরে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন বা এ আই এফ এ প্রেসিডেন্ট ছিলেন৷ অসুস্থ হওয়ার পরে সেই কাজ স্থায়ী ভাবে সামাল দিচ্ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী প্রফুল্ল প্যাটেল৷ এবার স্থায়ী ভাবে দায়িত্ব নিতে চলেছেন৷

স্বাভাবিক ভাবে ভারতীয় ফুটবলের অন্যতম প্রভাবশালী পদ থেকে অচিরে শেষ হতে চলেছে প্রিয়রঞ্জন দাসমুন্সি জামানা৷ ফেডারেশনের বার্ষিক সভায় বিনা প্রতিদ্বিন্দিতায় প্রেসিডেন্ট হতে চলেছেন প্রফুল্ল প্যাটেল৷ এদিকে সস্থার ভাইস প্ত্রেসিডেন্ট সুব্রত দত্ত প্রস্তাব দিয়েছেন প্রিয় বাবুর নাম অনারারি সভাপতি পদে রাখার জন্য৷ এখন সভায় তা অনুমোদন করা যায় কিনা দেখার৷

এদিকে দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হবে প্রফুল্ল প্যাটেলকে৷ তার মধ্যে রয়েছে, ফেডারেশনের কার্য নির্বাহী আধিকারিক ও সচিব নির্বাচন৷ এবার প্রথম পেশাদার ব্যক্তিকে সচিব পদে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ যদিও আবেদনকারীদের এখন ইন্টারভিউ নেওয়ার দিন নির্ধারিত হয় নি৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: ফেডারেশন এ আই এফ এ লোকসভা