আন্তর্জাতিক টেনিস ক্রমতালিকায় বর্তমানে জীবনের সেরা জায়গায় এসেছেন ভারতীয় টেনিসের উঠতি তারকা সোমদেব দেববর্মন৷ তাসকেন্ট ওপেনে প্রথম রাউন্ডের হেরে বিদায় নিলেও বর্তমান টেনিস ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত তালিকায 124 নম্বরে রয়েছেন সোমদেব৷
আন্তর্জাতিক টেনিস ক্রমতালিকায় উঠে আসায় খুশি সোমদেব৷ তিনি বলেন আগামী এ টি পি চ্যালেঞ্জারের আরও ভালো করার জন্য চেষ্ঠা করবেন৷ সোমদেবের পাশাপাশি আরও এক উঠতি টেনিস তারকা ইউকি ভামব্রি সাম্প্রতিক টুর্নামেন্টে ভালো প্রর্দশন করলেও 346 নম্বর থেকে নেমে 347 নম্বরে গিয়েছেন৷
জাপান ওপেনের সেমি-ফাইনালে হেরে গেলেও সানিয়া কিন্তু আন্তর্জাতিক টেনিস ক্রমতালিকায় বেশ খানিকটা উঠে আসলেন৷ মহিলা সিঙ্গলসে তিন ধাপ উঠে 58 নম্বর স্থানে ও মহিলা ডাবলসে দুইধাপ উপরে উঠে 36 নম্বর স্থানে এসেছেন৷ বিশ্ব টেনিসের উপরের দিকে থাকা প্রতিযোগিতাকে হারিয়ে কোর্য়াটার ফাইনাল ও সেমি-ফাইনালে জায়গা করে নেওয়াতে বিশ্ব মহিলা সিঙ্গল ক্রম তালিকায় উঠে আসলেন বলে মনে করছেন টেনিস বিশেষঞ্জ৷
সেখানে মেনস ডাবলসে ভূপতি 6 পিয়েন্ডার পেস 8 নম্বর স্থানে রয়েছেন৷