অল ইন্ডিয়া ফুটবলের ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় প্রত্যাশামত সংস্থার প্রেসিডেন্ট হলেন এন সি পি নেতা ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী প্রফুল্ল প্যাটেল৷ অস্থায়ী দায়িত্ব থেকে পূর্ন দায়িত্ব পেয়ে খুশি প্রফুল্ল প্যাটেল বলেন, এবার রাজনৈতিক ব্যস্থতা, মন্ত্রীত্ব সামলে নিয়মিত ভাবে ফেডারেশনে সময় দিতে হবে৷ তবে সংস্থা চালাতে গেলে যে সমস্থ রাজ্য সংস্থার সহযোগিতা দরকার তা জানিয়েছেন৷
তিনি আশা করেন সকলে মিলে প্রয়াস করলে আগামী দিনে ভারতীয় ফুটবল আরও উন্নতি করতে পারবে৷ কি ভাবে এই উন্নতি করা সম্ভব তার জন্য একটা নিদিষ্ট রুপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছে৷
তবে দায়িত্ব পেয়ে প্রথমেই যে ঘোষণা করেছেন তাতে ভারতীয় ফুটবলের গতি পথ বদলে যেতে পারে৷ প্রফুল্ল প্যাটেল জানান, আগামী ফুটবল মরসুম থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত কোন ফুটবলার আর ঘরোয়া ক্লাব ফুটবল খেলতে পারবে না৷ যে সকল ফুটবলারের সঙ্গে ইতিমধ্যে ক্লাব চুক্তি সম্পাদন করেছে তাদের কি ভাবে সাহায্য করা যায় তা নিয়ে একটা রুপরেখা তৈরি হবে বলে জানিয়ে দিয়েছেন৷
নতুন সভাপতির ঘোষণা অনুসারে যদি ভারতীয় ফুটবল এগিয়ে যেতে থাকে তাহল কিন্তু এটাই ভারতীয় ক্লাব ফুটবলে বাইচুং সহ বহু তারকার শেষ বছর৷ নিজের পরিকল্পনা বিস্তারিত ভাবে না জানালে বলেন সমস্থ ক্লাব, জাতীয় দলের কোচ সকলে মিলে এক রাস্তা খুজে বার করা হবে৷
ফেডারেশনের সভার শুরুতে আয় ব্যয়ের হিসাবে পেশ করা হয়৷ তার পরে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয উঠে আসে৷ সকলের সহমতের ভিত্তিতে প্রফুল্ল প্যাটেল ফেডারেশনের সভাপতি নিযুক্ত হয়েছেন৷ সংস্থার সহ সভাপতি সুব্রত দত্তের প্রস্তাবমত সংস্থার অনারারি সভাপতি থাকছেন প্রিযরঞ্জন দাসমুন্সি৷
বব হাউটনের পরিকলপনা মত সাফ কাপ, এ এফ সি চ্যালেঞ্জ টুর্নামেন্টে পাঠানো হবে অনুর্ধ 23 দল৷ এর পাশাপাশি কল্যানীতি ফেডারেশনের অ্যাকাডেমি করার পরিকল্পনা করা হয়েছে৷