অনেক আলোচনা পরে অবশেষে ইস্টবেঙ্গলের হয়ে সই করার অনুমতি পেলেন ঘানার ফুটবলার হ্যামন্ড৷ কোচ সুভাষ ভৌমিকের অনুমতি পেযে ক্লাব কর্তারা দ্রুত আই এফ এ অফিসে গিয়ে হ্যামন্ডকে সই করান৷ আগে থেকে তার ছাড়পত্র যোগাড় করে নিয়েছিলেন ক্লাব কর্তারা৷
গতবারের মুম্বাই এফ সি'তে খেললে সেভাবে সুনাম করতে পারেন নি হ্যামন্ড৷ এবার কলকাতার ফুটবলে কতটা কি করতে পারেন তা দেখার৷ কোচ সই করানোর জন্য ক্লাব কর্ত্যাদের বললেও তার আচরণে পরিস্কার যে হ্যামন্ড তেমন ভালো মানের বিদেশি নয়৷ দল বর্তমান ফুটবল মরসুমে জয় পায় নি৷ এখন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ হারলে চাকরি যাবে বুঝতে পেরে দ্রুত হ্যামন্ডকে সহ করিয়ে আসলে একটা জুয়া খেললেন সুভাষ ভৌমিক৷
বুধবারের কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে হ্যামন্ডকে মাথে নামাচ্ছেন কোচ৷ সেখানে যদি মানান সই ফুটবল খেলতে পারে তাহলে তাহলে মোহনবাগান বিরুদ্ধে ম্যাচে দলে জায়গা পেতে পারেন৷
এখন পর্যন্ত বাকি বিদেশিদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেন নি সুভাষ ভৌমিক৷ এর মধ্যে অষ্ট্রেলিয়ার ফুটবলারকে মনে ধরেছে কোচের৷ তবে আর দেখে নিয়ে সই করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন৷