খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » অষ্টম ম্যাচে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল (east win fast match in this seasones)
Feedback Print Bookmark and Share
 

মরসুমের অষ্টম ম্যাচে জয পেল ইস্টবেঙ্গল৷ এখন পর্যন্ত সাত ম্যাচে হয় হার, নয় ড্র৷ আর ম্যাচে শেষ কোচকে লক্ষ্য করে তীব্র গালাগালি৷ বুধবার বারাসাত স্টেডিয়ামে কিন্তু অন্য ছবি৷ কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে দলকে জয়ের মুখ দেখালেন ইস্টবেঙ্গলের রির্জাভ বেঞ্চের খেলোয়াড়'রা৷

রবিবারের বড় ম্যাচের কথা মাথায় রেখে এদিন প্রথম দলে ছিলেন না সেই দিনের প্রথম দলের সাম্ভাব্য তারকারা৷ তবে রির্জাভ বেঞ্চে ফুটবলারর যে ভাবে সারাক্ষণ দৌড়ে গেলেন তা যে কোচ সুভাষ ভৌমিককে স্বস্তি দিয়েছে তা ম্যাচের শেষ পরিস্কার৷

সুভাষ ভৌমিক বলেন, দলের ডিফেন্ডারা গোল পেয়েছে৷ বড় ম্যাচের আগে যে আত্মবিশ্বাসের দরকার ছিল তার সবটাই পাওয়া গিয়েছে৷ বিদেশি হ্যামন্ড কিন্তু প্রথম দিনে পাস মার্ক পেলেন৷ গতির ভালো, দ্রুত ডান পায়ে শট নিতে পারেন, মাঠের দুই প্রান্তকে ব্যবহার করতে পারেন৷ এই খেলা জাতীয় লিগে হ্যামন্ড খেলতে পারলে কিন্তু দলের ভাগ্যের পরিবর্তন হতে পারে৷ প্রথম একাদশকের অধিকাংশ খেলোয়াড় না খেললেও তার ম্যাচ দেখতে হাজির ছিলেন৷ সকলেই খুশি দলের পারফরমেন্সে৷

ম্যাচের শেষ অধিনায়ক নবি বলেন এবার দল ভালো খেলবে৷ ম্যাচের 33 মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন নির্মল ছেত্রী৷ সঞ্জু প্রধান যে ভাবে ডান প্রান্ত দিয়ে ওঠানামা করলেন তা কিন্তু বড় ম্যাচের জন্য সুভাষের হাতে বিকল্প তুলে দিল৷ পাশাপাশি ডিফেন্সের নির্মল ছেত্রী যথেষ্ঠ নির্ভরতা দেওয়ার মত খেললেন৷ পাশাপাশি সুভাষ সিং যদি দ্রুত গোল শট নেওয়ার পাশাপাশি নিজের নিশানা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু দলের চেহারা বদলে যেতে পারে৷

গোলে প্রথমবারের জন্য মাঠে নেমে প্রিয়ন্ত সিংকে সেভাবে পরীক্ষার সামনে পড়তে হয় নি তার জন্য বোঝা গেলে না ঠিক কতটা কার্যকারী হতে পারেন নবাগত এই গোলকিপার৷ এই ম্যাচে তিন পয়েন্টের থেকে বেশি গুরুত্বপূর্ন কিন্তু দলের আত্মবিশ্বাস বৃদ্ধি৷
এখানে তথ্য খুঁজুন