যখন কানাডাতে সাত ম্যাচের হকি সিরিজ ভারত একচেটিয়া প্রধান্য নিয়ে খেলে জিতেছে, তখন জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী শোনাচ্ছে ভারতীয় হকি টিমের প্রাক্তণ নাম্বার ওয়ান গোলকিপার বলজিত সিং'কে৷ বর্তমানে কানাডা সফরে ভারতীয় দল অত্যন্ত ভালো পারফর্ম করার জন্য ধন্যবাদ জানিয়েছে বলজিত৷
তিন জানান আমেরিকার চোখের চিকিত্সা করে তিনি এখন আগের তুলনায় অনেক সুস্থ৷ তার ডান চোখ এখন আংশিক দৃষ্টি শক্তি ফিরে এসেছে৷ আগামী বিশ্বকাপে দলে থাকার ব্যাপারে আশাবাদী না হলেও কিন্তু দিল্লি কমনওয়েল্থ গেমসে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী৷
বলজিত বলেন, বর্তমানে তার চোখের অবস্থার অনেক উন্নতি হয়েছে৷ আগামী কয়েক মাস বিশ্রাম পেলে মাঠে ফিরতে অসুবিধা হবে না৷ ডান চোখে আঘাত পাওয়ার আগে দেশের এক নম্বর গোলকিপার মাঝে বেশ কিছু দিন মার্কিন মুলুকে থেকে চোখের চিকিত্সা করেন৷ একহন আগের তুলনায় সুস্থ রযেছেন৷
বুধবার দেশে ফিরে জানান আগামী বছরের মার্চ ও এফ্রিল থেকে অনুশীলন শুরু করবেন৷ এদিকে ভারতীয় হকি সংগঠনের পক্ষ থেকে দ্রুত বলজিতে'র সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য উত্সাহিত করা হয়েছে৷