খেলার খবর | খেলোয়ারদের প্রোফাইল | নিবন্ধ
মুখ্য পৃষ্ঠা » খেলার জগত্ » অন্যান্য খেলার খবর » খেলার খবর » অভীকের মেরুদন্ডে অস্ত্রোপচার শুক্রবার (doctor decied to operate on abhika spine)
Feedback Print Bookmark and Share
 

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাংলার উঠতি ক্রিকেটার অভীক চৌধুরীর মেরুদন্ডে অস্ত্র্রোপচার করার সিদ্ধান্ত নিলেন ডাক্তার'রা৷ সেই কারণে বাইপাসসের কসবা কানেক্টর থেকে অভীক সরিয়ে নিয়ে আসা হয়েছে সল্টলেক স্টেডিয়ামের কাছে এক বেসরকারী হাসপাতালে৷ অভীকের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো হলে আশঙ্কা কিন্তু রয়ে গিয়েছে৷

এত দিন অভীকের চিকিত্সা করা ডাক্তারা জানিয়েছেন অভীক কবে সুস্থ হয়ে উঠবেন তা বলা কার্যত অসম্ভব৷ দুর্ঘটনার পরে যে ভাবে মস্তিকে ও ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছিল তা এখন অনেকটা কমে এসেছে৷ সেই জন্য তাকে আই সি সি ইউ থেকে বাইরের বের করে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ডাক্তারা৷ বাইপাসের অন্য হাসপাতালে নিয়ে এম আর আই করার পর দেখা যায় তার মেরুদন্ডের অবস্থা অত্যন্ত খারাপ৷

মাঠে ফেরা তো দুরস্থান, কবে সোজা হয়ে দাড়াতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে খোদ ডাক্তারদের৷ শরীরের নিচের অংশ ও মস্তিকের সঙ্গে মেরুদন্ডের কার্যত কোন যোগাযোগ নেই৷

শুক্রবার মেরুদন্ডে অপারেশন করে করে সেখানে কৃত্রিম ভাবে স্টিলের রড বসানো হবে৷ অভীকের শরীরে নিচের অংশে কিন্তু এখন অসার হয়ে গিয়েছে৷ ফলে ডাক্তাদের কাছে এটা এক চ্যালেঞ্জ কি ভাবে অভীকের শরের নিচের অংশের সঙ্গে মেরুদন্ডের যোগাযোগ নতুন করে স্থাপন করা যায়৷ ইতিমধ্যে দেশের একাধিক অস্থিরোগ বিশেষঞ্জের সঙ্গে কথা বলেছেন হাসপাতালে ডাক্তার৷ তবে অভীকের ব্যাপারে তারা এখন কিছু বলতে নারাজ৷
এখানে তথ্য খুঁজুন